নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করবে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে ইতিহাস গড়ার হাতছানি লিটন দাসের দলের সামনে।

ইতিহাস গড়ার সুযোগ

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সফরে এর আগে একাধিক সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই কীর্তি গড়ার সুযোগ টাইগারদের সামনে। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও পরে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। এবার শেষ টি-টোয়েন্টিতে জয় পেলেই ইতিহাস গড়বে বাংলাদেশ দল।

একাদশে পরিবর্তন

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সবশেষ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের একাদশ

  • লিটন দাস (অধিনায়ক)
  • তানজিদ হাসান তামিম
  • পারভেজ হোসেন ইমন
  • সাইফ হাসান
  • তাওহিদ হৃদয়
  • শামীম হোসেন
  • মেহেদী হাসান
  • রিশাদ হোসেন
  • মোহাম্মদ সাইফুদ্দিন
  • শরীফুল ইসলাম
  • রিপন মন্ডল