অধিনায়কের শিকার অধিনায়ক, ৬১ রানে নেই নিউজিল্যান্ডের ৩ উইকেট
অধিনায়কের শিকার অধিনায়ক, ৬১ রানে নেই নিউজিল্যান্ডের ৩ উইকেট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ড প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতে ব্যাট করতে নেমে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান।

বাংলাদেশের ইনিংস

দলীয় ১৯২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ১০১তম ওয়ানডেতে ১৩তম ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফেরেন লিটন। তিনি ৯১ বলে তিন চার ও এক ছক্কায় ৭৬ রান করেন। দলীয় ২২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ক্যারিয়ারের ৬৪তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটি ১১৯ বলে ৯টি চার ও দুটি ছক্কায় সাজানো। শান্ত আউট হওয়ার পর নিচের দিকের ব্যাটসম্যানরা দ্রুত উইকেট হারান। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। শেষ দিকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১৮ বলে ২২ রান করেন এবং তাওহীদ হৃদয় ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের ইনিংস

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রথমে মোস্তাফিজুর রহমান এবং পরে তরুণ পেসার নাহিদ রানা উইকেট শিকার করেন। ৫৪ রানের মধ্যে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরান। তার বিদায়ে ৬১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ