সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক তামিম, আর কারা হলেন পরিচালক
সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক তামিম, আর কারা হলেন

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থার বেশির ভাগ পরিচালকই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচনের একমাত্র আনুষ্ঠানিকতা ছিল খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতে।

ক্লাব ক্যাটাগরিতে ভোট

ক্লাবগুলোকে নিয়ে ক্যাটাগরি-২ এ ১২ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ৭৬ জন কাউন্সিলর। এই পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৬ জন প্রার্থী। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল

ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থী হলেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেলা ও বিভাগীয় ক্যাটাগরি

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে ক্যাটাগরি-১ এ ১০ পরিচালকের ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট হয়েছিল শুধু খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে বরিশালের একটি পদে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান

খুলনা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে ৩ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শান্তনু ইসলামশফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য ক্যাটাগরি

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

নতুন সভাপতি নির্বাচন

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন আজই। সেটি তামিম ইকবাল হওয়ার সম্ভাবনাই বেশি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচিত পরিচালকদের তালিকা

ক্যাটাগরি-১

  • ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
  • চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
  • খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
  • রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
  • রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
  • সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
  • বরিশাল বিভাগ: মিজানুর রহমান

ক্যাটাগরি-২

  • তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ

ক্যাটাগরি-৩

  • সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর