সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল
সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ-নেপাল সেমি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। অপর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ভুটানের। এই ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে, একই চ্যানেলে সম্প্রচারিত হবে।

ফ্রেঞ্চ ওপেন টেনিস

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালের ম্যাচ আজ বেলা ৩টায় শুরু হবে। সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ২১ চ্যানেলে।

আন্তর্জাতিক ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচটি আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। খেলাটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড প্ল্যাটফর্মে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

আজ বেশ কয়েকটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। কঙ্গো ডিআর বনাম ডেনমার্ক ম্যাচটি রাত ১২টায়, লুক্সেমবুর্গ বনাম ইতালি ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে, নেদারল্যান্ডস বনাম আলজেরিয়া ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে এবং পোল্যান্ড বনাম নাইজেরিয়া ম্যাচটিও রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে। সব ম্যাচ সরাসরি দেখা যাবে ট্যাপম্যাড প্ল্যাটফর্মে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ