ময়মনসিংহ নগরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে নগরের সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান এক তরুণ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশের কার্যক্রম
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণের পরিচয় শনাক্তের কাজ চলছে।’
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন ট্রেন দুর্ঘটনা, ময়মনসিংহ, মৃত্যু।



