আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। তাঁর সঙ্গে অভিষেক হবে ক্যানডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন ও কেরিন ক্লাস্টের।
আইসিসির প্যানেল ঘোষণা
আইসিসি আসন্ন প্রতিযোগিতার জন্য জেসিসহ নতুন চার আম্পায়ারের নাম অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে। টানা তৃতীয় আসরে ম্যাচ অফিসিয়ালের প্যানেলে শুধু নারীদের রাখা হয়েছে। বিশ্বকাপের জন্য ১৪ আম্পায়ার ও চার ম্যাচ রেফারি নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন ২০২৪ সালের আসরে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
অভিজ্ঞ আম্পায়ার
এই তালিকায় সবচেয়ে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ইতোমধ্যে ছয়টি আসরে ২২ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশ নারী দলের সাবেক তারকা ক্রিকেটার জেসি।
আম্পায়ার প্যানেল
এমিরেটস আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে রয়েছেন: লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস ও গায়ত্রী বেনুগোপালন।
ম্যাচ রেফারি প্যানেল
এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলে রয়েছেন: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেরা।



