সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

খেলাধুলার মাধ্যমে সমাজের গুণগত পরিবর্তন

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ম্যারাথনের মূল স্লোগান ‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’-এর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাই মিলে দেশে একটি সর্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্য

বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো যুবসমাজকে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারী-পুরুষের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাইমা রহমান দেশের বিভিন্ন প্রান্তে যেমন বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে আয়োজিত রান প্রতিযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে। আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নিয়ে সবার সাথে দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। জোর দিয়ে বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এবং তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।

৭৪ বছর বয়সী অ্যাম্বাসেডরের গল্প

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে জাইমা রহমান যুবসমাজকে 'জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন'—এই মূলমন্ত্র নিয়ে জীবন গড়ার আহ্বান জানান।