নয়্যারকে নিয়ে জার্মানির বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াড ঘোষণা
নয়্যারকে নিয়ে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জার্মানির প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগেলসমান। দলে সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন ঘটেছে সাবেক অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের। ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

পঞ্চম বিশ্বকাপ খেলবেন নয়্যার

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই দেখা যাবে তাকে। এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল সাজিয়েছেন নাগেলসমান। নয়্যার দলে ফিরলেও নেতৃত্বের দায়িত্ব থাকছে জশুয়া কিমিখের কাঁধে।

গোলরক্ষক বিভাগে তরুণ বিকল্প

গোলরক্ষক বিভাগে অতিরিক্ত বিকল্প হিসেবে রাখা হয়েছে তরুণ জোনাস উরবিগকে। ইনজুরি বা অসুস্থতার পরিস্থিতিতে তাকে মূল দলে নেওয়া হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জার্মানির প্রাথমিক বিশ্বকাপ দল

  • গোলরক্ষক: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেকজান্ডার ন্যুবেল
  • রক্ষণভাগ: ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, যোশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, যোনাথান তাহ, মালিক থিয়াও
  • মিডফিল্ডার: নাদিয়েম আমিরি, লেওন গোরেৎজকা, পাসকাল গ্রস, লেনার্ট কার্ল, জেমি লেওয়েলিং, জামাল মুসিয়ালা, ফেলিক্স এনমেচা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ
  • আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেয়ার, কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, নিক ভল্টেমাডে

উল্লেখ্য, ২ জুন চূড়ান্ত ২৬ সদস্যের দল জমা দেওয়ার নিয়ম করেছে ফিফা। তার আগ পর্যন্ত এই স্কোয়াডকে প্রাথমিক দল হিসেবেই ধরা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ