তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি বৈধ, রিট খারিজ
তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি বৈধ, রিট খারিজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের গঠিত অ্যাডহক কমিটি যথারীতি কাজ চালাতে পারবে এবং বিসিবির নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতে বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম. রহমান।

এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আমিনুল ইসলাম, ফারুক আহমেদ ও আরও ১০ জন রিটটি করেন। রিটে আমিনুল ইসলাম বিসিবির তৎকালীন সভাপতি, ফারুক আহমেদ সহসভাপতি ও অপর ১০ জন নিজেদের পরিচালক বলে উল্লেখ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিটে পরিচালক উল্লেখ করা ১০ আবেদনকারী হলেন আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমূল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ