বিসিবি নির্বাচন ৭ জুন, অংশ নেবেন তামিম ইকবাল
বিসিবি নির্বাচন ৭ জুন, অংশ নেবেন তামিম ইকবাল

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে পরিচালক পদে লড়বেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও। আসন্ন নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তামিমের বক্তব্য

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। নির্বাচনী ইস্যুতে নিজে কিছু করছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।’

স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি

গত বছর অস্বচ্ছতার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম। এবারের নির্বাচন স্বচ্ছ হবে জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘নির্বাচন যতটুকু স্বচ্ছ হতে পারে, ততটুকু হবে। আমি আশা করবো, অংশগ্রহণকারী যেন অনেক বেশি হয়। যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট সংগঠক, ব্যবসায়ী, যারা বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, তারা যেন নির্বাচনে অংশ নেন। একটা ভালো বড় নির্বাচন হোক, এটাই আমি আশা করতে পারি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবার অংশগ্রহণের আশা

সবাই ভোট দেবেন এমন আশা করে তামিম বলেন, ‘আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।’ তিনি আশা প্রকাশ করেন যে এই নির্বাচন ক্রিকেটপ্রেমীদের জন্য একটি সুন্দর ও অংশগ্রহণমূলক অনুষ্ঠান হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ