আজ সিলেট টেস্টের চতুর্থ দিন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক চ্যানেলে।
ফেডারেশন কাপ ফাইনাল
বিকেল ৫টা ৩০ মিনিটে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস।
আইপিএল
রাত ৮টায় আইপিএলের ম্যাচে রাজস্থান ও লক্ষ্ণৌ প্রতিদ্বন্দ্বিতা করবে। দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
রাত ১২টা ৩০ মিনিটে বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটির ম্যাচ। একই দিন রাত ১টা ১৫ মিনিটে চেলসি ও টটেনহামের লড়াই। উভয় ম্যাচ সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।
ফুটসাল
বাংলাদেশ ফুটসাল লিগের খেলা সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



