সিলেটে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। তৃতীয় দিনে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশি ব্যাটার এখন মুশফিক।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি
শুধু কি তাই? বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারও এখন তিনিই। মুশফিকের সেঞ্চুরি সংখ্যা এখন ১৪। মুমিনুলের সেঞ্চুরি ১৩টি। মুশফিক তার সেঞ্চুরি পূরণ করেছেন ১৭৮ বলে। এটি পাকিস্তানের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি।
রেকর্ডের পথে মুশফিক
৩৯ বছর বয়সী মুশফিকের ম্যাচ শুরুর আগে সংগ্রহ ছিল ১৫ হাজার ৮৯৮ রান। ইতিহাসের ৩৪তম ক্রিকেটার হিসেবে তিনি ১৬ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন।
সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি যাদের
- মুশফিকুর রহিম (১৪)
- মুমিনুল হক (১৩)
- তামিম ইকবাল (১০)
- নাজমুল হোসেন শান্ত (৯)
- লিটন দাস (৬)



