সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপট বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে তৃতীয় দিনের প্রথম সেশনেই ২৪৯ রান রানে লিড নিয়েছে বাংলাদেশ।

তৃতীয় দিনের শুরু

৩ উইকেটে ১১০ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। সোমবার (১৮ মে) ১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দিনের পঞ্চম ওভারে বাংলাদেশ উইকেট হারায়। শান্ত ৪৬ বলে ১৫ রান করে খুররম শাহজাদের কাছে এলবিডব্লিউ হন। এরপর ক্রিজে নামেন লিটন দাস।

লিটন-মুশফিকের জুটি

মুশফিককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। মুশফিক কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও ওয়ানডে মেজাজে খেলতে থাকেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন। ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন-মুশফিক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৫৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে লাঞ্চে গেছে বাংলাদেশ। লিটন ৪৮ ও মুশফিক ৩৯ বলে অপরাজিত আছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ