অবশেষে টেস্টে অভিষেক তানজিদ তামিমের, একাদশে দুই পরিবর্তন
অবশেষে টেস্টে অভিষেক তানজিদ তামিমের, একাদশে ২ বদল

প্রথম টেস্টে জেতা দল থেকে দ্বিতীয় টেস্টে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তারই সুবাদে আন্তর্জাতিক অভিষেকের প্রায় তিন বছর পর টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের।

তামিমের টেস্ট অভিষেক

২০২৩ সালে এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। এরপর থেকে সাদা বলে নিয়মিতই খেলছিলেন তিনি। বেশ কিছু ম্যাচ জেতানো পারফরম্যান্স রয়েছে তার। তবে এবার টেস্ট আঙিনায় অভিষেক হচ্ছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি আছে তার। সর্বোচ্চ ১৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

একাদশে আরেক পরিবর্তন

বাংলাদেশ দলে আরেকটি পরিবর্তন আনা হয়েছে। এবাদত হোসেন প্রথম টেস্টের দুই ইনিংসে ১৪ ওভার বল করে কোনো উইকেট পাননি। তাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। তার জায়গায় একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ একাদশ

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ