২০২৬ ফিফা বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত গ্রুপ আই-এ বুধবার মুখোমুখি হয়েছে ইরাক ও নরওয়ে। শক্তি, স্কোয়াড গভীরতা এবং সাম্প্রতিক ফর্ম—সব দিক থেকেই নরওয়ে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হলেও শুরু থেকেই ছেড়ে কথা বলেনি ইরাক।
প্রথমার্ধের লড়াই
ম্যাচের ২৯তম মিনিটে হলান্ডের গোলে এগিয়ে যায় নরওয়ে। বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন হলান্ড।
হলান্ডের গোলে নরওয়ের লিড টিকল মাত্র ১০ মিনিট। কারণ পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইরাক। ৩৯তম মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে সমতাসূচক গোল করে তারা। বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাকের স্ট্রাইকার আইমেন হুসেইন।
হলান্ডের দ্বিতীয় গোল
সমতায় ফেরা ইরাকের খেলোয়াড়দের মনে মনে একটু খুশি হওয়ার সময়ও দেননি হলান্ড! ৪৩তম মিনিটে আবারও গোল করেন নরওয়ের এই স্ট্রাইকার। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধ শেষে স্কোরলাইন: নরওয়ে ২-১ ইরাক।
পরবর্তী খেলাসমূহ
- গ্রুপ জে: আর্জেন্টিনা – আলজেরিয়া, সকাল ৭টা, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
- গ্রুপ জে: অস্ট্রিয়া – জর্ডান, সকাল ১০টা, লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
বুধবার ১৭ জুন ২০২৬ তারিখের এই খেলাগুলো বিশ্বকাপের গ্রুপ পর্বের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।



