নাডার নোটিশে বিপাকে যশস্বী ও শেফালি, পরীক্ষায় অনুপস্থিত
নাডার নোটিশে বিপাকে যশস্বী ও শেফালি

ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সি (নাডা) দুই ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মাকে নোটিশ পাঠিয়েছে। নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলের (আরটিপি) তালিকায় থাকা এই দুই ক্রিকেটার পরীক্ষা না দেওয়ায় পড়েছেন বিপাকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বছর ৭ নভেম্বর নমুনা সংগ্রহের জন্য ভারতের নারী ক্রিকেটার শেফালির বাসায় গিয়ে তাকে পাননি ডোপ কন্ট্রোল অফিসার্স। একই বছরের ১৭ ডিসেম্বর নমুনা সংগ্রহ করতে গিয়ে জয়সওয়ালকেও খুঁজে পাওয়া যায়নি।

ব্যাখ্যা চেয়েও সাড়া মেলেনি

গত ফেব্রুয়ারিতে এ নিয়ে এই দুই ক্রিকেটারের কাছে ব্যাখ্যা জানতে চাইলেও কারও সাড়া পাওয়া যায়নি। নাডা দুই ক্রিকেটারকে ‘পরীক্ষায় অনুপস্থিত’ হিসেবে তালিকাভুক্ত করে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসিকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। পরীক্ষা না দেওয়ার কারণ জানতে চেয়ে শেষবারের মতো সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নিয়ম কী বলে

নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলে থাকা অ্যাথলেটদের ড্রাগ টেস্টের জন্য একটি নির্ধারিত সময় ও ঠিকানা দিতে হয়। নির্ধারিত দিন ও সময়ে গিয়ে তাদের উপস্থিতি না পাওয়া গেলে এন্টি-ডোপিং নীতি অনুযায়ী ‘পরীক্ষায় অনুপস্থিত’ ধরা হয়। এই দুই ক্রিকেটারের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য হয়েছে। নাডা এখন তাদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ