সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আজ রোববার, ৩ মে ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ১৪৯৪: কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।
- ১৫১৫: পর্তুগিজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বীপ দখল করে।
- ১৭৬৫: বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
- ১৭৬৫: ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
- ১৭৮৮: লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।
- ১৮০২: শহর হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যাত্রা শুরু।
- ১৮৩৭: অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গ্রিসে।
- ১৯১৩: প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মুক্তি পায়।
- ১৯২৩: ভারতের গোরখপুরে হিন্দুধর্মীয় গ্রন্থের বৃহত্তম প্রকাশনা সংস্থা গীতা প্রেস প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৭: মার্গারেট মিচেল তার “Gone with the Wind” এর জন্য পুলিৎজার পুরস্কার পান।
- ১৯৩৯: সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
- ১৯৫৩: ডয়চে ভেলে জার্মানির জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জার্মানির বন্ শহরে স্থাপিত হয়।
- ১৯৬০: অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয় আমস্টারডামে।
- ১৯৬৮: ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়।
- ১৯৭১: পিরোজপুর পতন হয় এবং পাক হানাদার বাহিনী ৬২ জনকে হত্যা করে।
- ১৯৭৩: বাঙালি স্থাপত্যবিদ এফ আর খান-এর ডিজাইনে নির্মিত তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার (বর্তমান উইলিস টাওয়ার)-এর নির্মাণকাজ সম্পন্ন।
- ১৯৭৬: বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে।
- ১৯৭৯: রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী।
- ২০০১: যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়।
- ২০০২: পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।
জন্ম
- ১৪৬৯: নিক্কোলো মাকিয়াভেল্লি, ইতালীয় ইতিহাসবিদ এবং দার্শনিক।
- ১৮৬৭: জে. টি. হার্ন, ইংরেজ ক্রিকেটার।
- ১৮৮৩: বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত।
- ১৮৯২: জর্জ প্যাজেট টমসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
- ১৮৯৬: ভি কে কৃষ্ণমেনন, ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব।
- ১৯০২: আলফ্রেড কাস্টলার, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
- ১৯০৩: বিং ক্রাজবি, মার্কিন গায়ক ও অভিনেতা।
- ১৯০৬: ম্যারি অ্যাস্টর, মার্কিন অভিনেত্রী।
- ১৯১৯: পিট সিগার, মার্কিন লোকসংগীত শিল্পী।
- ১৯২৯: জাহানারা ইমাম, শহীদজননী-খ্যাত বাংলাদেশি লেখিকা।
- ১৯৩০: হুয়ান গেলমান, আর্জেন্টিনার কবি ও লেখক।
- ১৯৩৩: স্টিভেন ভেইনবার্গ, মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯৪৬: নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
- ১৯৫১: অশোক গহলোত, ভারতীয় রাজনীতিক ও রাজস্থানের মুখ্যমন্ত্রী।
- ১৯৫২: লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভূত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৫৫: ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় ও ধারাভাষ্যকার।
- ১৯৬০: ডেরেক অ্যাবট, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
- ১৯৭৭: মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ।
- ১৯৮৫: এজেকিয়েল লাভেজ্জি, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৯: কাতিনকা হসু, হাঙ্গেরীয় প্রমীলা সাঁতারু ও ব্যবসায়ী।
- ২০০৪: আশনূর কৌর, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
- ১৪৮১: দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান), অটোমান সুলতান।
- ১৯৬৯: জাকির হুসেইন, রাজনীতিবিদ, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।
- ১৯৭১: মুক্তিযোদ্ধা সাইফ মিজানুর রহমান (২০১৪ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত)।
- ১৯৭১: ফায়জুর রহমান আহমেদ (কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পিতা)।
- ১৯৮১: নার্গিস দত্ত, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৮৮: প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।
- ১৯৯২: জর্জ মার্ফি, মার্কিন নৃত্যশিল্পী, অভিনেতা ও রাজনীতিবিদ।
- ১৯৯৯: গডফ্রে ইভান্স, ইংলিশ ক্রিকেটার।
- ২০০৫: জগজিত সিং অরোরা, ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।
- ২০০৯: ভারতের মারাঠি লেখক রাম শেখর।
- ২০১১: জ্যাকি কুপার, মার্কিন অভিনেতা, টেলিভিশন পরিচালক, প্রযোজক ও নির্বাহী।
- ২০১৪: গ্যারি বেকার, মার্কিন অর্থনীতিবিদ।
অন্যান্য
বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক সূর্য দিবস পালিত হয়।


