কথায় বলে, বন্ধু ছাড়া জীবন অসম্ভব! আর সেরা বন্ধু ছাড়া তো জীবন কল্পনাই করা যায় না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে অন্তত একজন করে সেরা বন্ধু থাকে, যার সঙ্গে হাসি, ঠাট্টা, গান, ঝগড়া—কিছুই বাদ যায় না। এমন সেরা বন্ধুদের প্রতি ভালোবাসা জানানোর দিন আজ সোমবার (৮ জুন)।
স্মরণের দিন
যাদের প্রিয় বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সঙ্গে থাকা স্মৃতিগুলো আজ মন ভরে স্মরণ করার দিন। সেরা বন্ধু বা বেস্ট ফ্রেন্ড জীবনের এক অনন্য অধ্যায়। অনেকেই নিজের সেরা বন্ধুকে ‘বেস্টি’ বলে ডাকেন।
কীভাবে উদযাপন করবেন?
আপনার সেরা বন্ধুকে আজ ধন্যবাদ জানান। আপনার জীবনের সেই বিশেষ ব্যক্তিকে সম্মান জানানোর একটি দর্শনীয় উপায় হলো সেরা বন্ধু দিবস উদযাপন করা। আপনি পুরোনো বন্ধু বা নতুন সেরা বন্ধুদের সঙ্গ উপভোগ করুন না কেন, তারা আপনার কাছে কতটা অর্থ বহন করে, তা দেখানোর জন্য এটাই আদর্শ মুহূর্ত।
আপনি হয়তো আপনার প্রিয় বন্ধুর সঙ্গে স্কুল, কলেজ, কর্মক্ষেত্রে, পরিবারের সদস্যের মাধ্যমে বা অন্য কোনো বন্ধুর মাধ্যমে পরিচিত হয়েছেন। আজ আবারও তার সঙ্গে সাক্ষাৎ করার সময় বের করুন।
বেস্ট ফ্রেন্ডের গুরুত্ব
একজন সেরা বন্ধু এতটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একাকী, রাগান্বিত বা হতাশ বোধ করেন—তখন একমাত্র আপনার সেরা বন্ধু আপনার কথা মন দিয়ে শোনে। আপনার জীবনের হতাশাজনক সময়ে পাশে থাকার পাশাপাশি তারা আপনার প্রতিটি সাফল্য উদযাপনেও পাশে থাকে। একজন সেরা বন্ধু সবসময় আপনাকে বলবে যে আপনার লিপস্টিক ঠিক আছে কিনা, অথবা শার্টের বোতাম নিজেই লাগিয়ে দেবে।
চমক দেওয়ার উপায়
আজকের দিনে আপনার বেস্টিকে চমকে দিতে পারেন যেকোনো সারপ্রাইজ দিয়ে। হঠাৎ তার বাসার নিচে গিয়ে ফোনে ডেকে নিচে নামিয়ে আনুন, তারপর গল্প করতে করতে চলে যান কোনো ক্যাফেতে। কফির সঙ্গে জমিয়ে দিন আড্ডা।
আপনার সেরা বন্ধু যদি দূরে থাকে, তাহলে আজ তাকে ফোন করুন। মন খুলে কথা বলুন, তার খোঁজ নিন। আপনাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করুন। তাকে জানিয়ে দিন—আপনি তাকে কতটা মিস করেন।



