বিসিবি নির্বাচনে জিতে তামিমের চ্যালেঞ্জ: বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া
বিসিবি নির্বাচনে জিতে তামিমের চ্যালেঞ্জ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটিতে সরকারি মন্ত্রী ও এমপিদের সন্তানদের আধিপত্য ছিল। এর জেরে জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য হাসনাত আবদুল্লাহ ওই কমিটির নাম দিয়েছিলেন 'বাপের দোয়া ক্রিকেট বোর্ড'। এই বিশেষণটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। রোববার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নিয়ে সেই সদস্যরা এখন বিসিবির নির্বাচিত পরিচালক হয়েছেন।

তামিম ইকবালের প্রতিক্রিয়া

আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত মত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে।' এর আগে তিনি স্পষ্ট করে বলেন, 'আমি একটা জিনিস একদম স্পষ্ট করে বলেছি যে (পরিচালকদের), আপনাদের ব্যক্তিগত পরিচয় যা–ই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই; আর ওই দায়িত্বের কারণেই আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটের সেবা করা, বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।'

নির্বাচনের ফলাফল

এবারের বিসিবি নির্বাচনে ঢাকার ক্লাবগুলোকে নিয়ে ক্যাটাগরি-২ থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম। এদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ ও ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়েছেন। ফাহিম সিনহা ও শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ ও ড. শামীম ৪১ ভোট পেয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি, যার মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ