ঘরোয়া ফেসপাকে ত্বকের জেল্লা বাড়ানোর সহজ উপায়
ঘরোয়া ফেসপাকে ত্বকের জেল্লা বাড়ানোর উপায়

বয়স তো বাড়বেই, কিন্তু চেহারায় তার ছাপ ফেলে দেওয়া যায় না? হাজার চেষ্টা করেও তাকে আটকে রাখা সম্ভব নয়। তবে ঘরোয়া উপায়ে সহজেই ত্বকের জেল্লা ধরে রাখা যায়। নামি ব্র্যান্ডের অ্যান্টি-এজিং ক্রিম বা জটিল থেরাপির প্রয়োজন নেই। বাজারে প্রচুর রাসায়নিক-ভর্তি ক্রিম ও সিরাম থাকলেও সেগুলো ত্বকের জন্য তেমন নিরাপদ নয়। অথচ ঘরেই বানানো ফেসিয়াল মাস্ক ব্যবহারে ত্বক পাবে প্রাকৃতিক পুষ্টি।

পেঁপের প্যাক: ত্বক টানটান রাখে

মুখের চামড়া ঝুলে পড়া রোধে পেঁপের প্যাক অত্যন্ত কার্যকর। পেঁপেতে থাকা 'প্যাপাইন' উৎসেচক মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে। মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে। একটি পাকা পেঁপের টুকরো চটকে তাতে এক চামচ মধু মিশিয়ে মুখ ও গলায় ২০ মিনিট লাগিয়ে রাখুন। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম-দইয়ের ফেসপ্যাক: শুষ্ক ত্বকের জন্য

শুষ্ক ত্বকের যত্নে ডিম ও টকদই আদর্শ। একটি বড় পাত্রে এক ডিমের কুসুম, এক চামচ টকদই, এক চামচ মধু ও এক চামচ বাদাম তেল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণ গাঢ় হলে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রিন টি ও বেসনের প্যাক: বলিরেখা রোধে

বলিরেখা ও ট্যান দূর করতে গ্রিন টি ও বেসনের প্যাক ব্যবহার করুন। গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে বার্ধক্যের ছাপ থেকে রক্ষা করে। এক কাপ গ্রিন টি ঠান্ডা করে তাতে সামান্য বেসন ও এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

মসুর ডাল ও গাজরের প্যাক: তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের জন্য মসুর ডাল ও গাজরের প্যাক উপকারী। গাজর সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে এক চামচ মসুর ডাল বাটা ও এক চামচ মধু মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। তারপর মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের জেল্লা বাড়বে এবং বয়সের ছাপ কমবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ