সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

পূর্বাভাস ও সতর্কসংকেত

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়ের সম্ভাব্য প্রভাব

আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নৌযানগুলো নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ