রাজধানীতে ফের বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
রাজধানীতে ফের বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

রাজধানী ঢাকায় শনিবার বিকেলে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা ৩টার পর বৃষ্টি নামে, যা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি করে। ফলে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বর্ষণ হতে পারে।

জলাবদ্ধতা ও ভূমিধ্বসের শঙ্কা

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ওইসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের শঙ্কা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরবাসীকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ