ঢাকার বাতাস ফের ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে চতুর্থ দূষিত শহর
ঢাকার বাতাস ফের ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে চতুর্থ দূষিত শহর

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। টানা বৃষ্টিতে দূষণের মাত্রা কিছুটা কমে স্বস্তি মিললেও ঢাকার বাতাস ফের ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ১৩৭।

বিশ্বের দূষিত শহরের তালিকা

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ১৫৬। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৩৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।

বায়ুমান স্কোরের মানদণ্ড

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্যঝুঁকি ও পরামর্শ

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ