দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে
দেশের রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে চার বছর পর আবারও বেড়ে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন বা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

গ্রস ও নিট রিজার্ভের হিসাব

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী পতন ও বর্তমান বৃদ্ধি

২০২২ সালের অক্টোবরের পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টানা পতনের ধারা দেখা যায়। ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়া রিজার্ভ ২০২৪ সালের আগস্ট নাগাদ ২৫ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছে যায়। ওই সময় রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

সেপ্টেম্বরে রিজার্ভ আরও কমে ২৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে এলেও অক্টোবর থেকে আবারও বাড়তে শুরু করে। বর্তমানে তা ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ