রাজধানীতে ভ্যাপসা গরমের পর বৃষ্টি, তাপমাত্রা কমেছে
রাজধানীতে ভ্যাপসা গরমের পর বৃষ্টি, তাপমাত্রা কমেছে

বুধবার (২৪ জুন) সকাল থেকে রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছিল। আকাশ ছিল মেঘলা। দুপুর নাগাদ রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে আসে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া পূর্বভাসে জানানো হয়, বুধবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাপমাত্রার পরিবর্তন

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ