ঘরেই সহজে তৈরি করুন সুগন্ধি হায়দ্রাবাদি রাইস
ঘরেই সহজে তৈরি করুন সুগন্ধি হায়দ্রাবাদি রাইস

হায়দ্রাবাদি রাইস দক্ষিণ এশিয়ার জনপ্রিয় একটি সুগন্ধি ও স্বাদে ভরপুর ভাতের পদ। বাসমতি চাল, দই, জাফরান ও ঘি দিয়ে তৈরি এই খাবারটি বিশেষ আয়োজন বা পারিবারিক খাবারের জন্য দারুণ উপযোগী। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু রেসিপি।

উপকরণ

  • বাসমতি চাল ৫০০ গ্রাম
  • টকদই এক টেবিল চামচ
  • লেবুর রস এক টেবিল চামচ
  • আদা বাটা আধা চা-চামচ
  • রসুন বাটা আধা চা-চামচ
  • গরম মশলা ৪–৫ টুকরা
  • শাহজিরা আধা চা-চামচ
  • সিরকা দুই টেবিল-চামচ
  • ঘি ১/৪ কাপ
  • পেঁয়াজকুচি আধা কাপ
  • জাফরান সামান্য
  • দুধ দুই টেবিল-চামচ
  • কাঁচা মরিচ পরিমাণমতো
  • সিদ্ধ ডিম একটি
  • গুঁড়া মরিচ এক চা-চামচ
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে বাসমতি চাল ধুয়ে ৪–৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।

একটি হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজকুচি দিয়ে ভালোভাবে বেরেস্তা করে তুলে রাখুন। একই ঘিতে গরম মশলা, আদা-রসুন বাটা, শাহজিরা ও গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর ভেজানো চাল দিয়ে হালকা ভেজে নিন। প্রয়োজনমতো পানি দিন। দুধে ভেজানো জাফরান, টকদই, সিরকা, লবণ ও লেবুর রস মিশিয়ে দিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন।

মৃদু আঁচে প্রায় ২০ মিনিট রান্না করুন, যাতে চাল পুরোপুরি সেদ্ধ হয়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে। রান্না হয়ে গেলে ওপরে বেরেস্তা পেঁয়াজ ও সিদ্ধ ডিম ছড়িয়ে দিন। সুস্বাদু ও সুগন্ধি হায়দ্রাবাদি রাইস পরিবেশনের জন্য প্রস্তুত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ