অস্ট্রিয়ায় নেকড়ের আক্রমণ প্রতিরোধে ভেড়ার জন্য প্লাস্টিক বর্ম উদ্ভাবন, বিতর্ক সৃষ্টি
অস্ট্রিয়ায় নেকড়ের আক্রমণ প্রতিরোধে ভেড়ার প্লাস্টিক বর্ম

অস্ট্রিয়া ও জার্মানিতে নেকড়ের আক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় ভেড়া রক্ষায় এক অভিনব প্লাস্টিক বর্ম তৈরি করেছেন অস্ট্রিয়ার ফিল্যাক শহরের কৃষক রুডলফ শবাখ। তিন বছরের প্রচেষ্টায় এই উদ্ভাবন করলেও আল্পস অঞ্চলের ভেড়া খামারিদের মধ্যে এটি বিতর্কের জন্ম দিয়েছে।

বর্মের নকশা ও কার্যপ্রণালী

শবাখের বর্মটি হালকা প্লাস্টিকের জালের ওপর ধারালো স্পাইক বা কাঁটা বসিয়ে তৈরি। এর লক্ষ্য নেকড়ের কামড় প্রতিরোধ করা, যাতে ভেড়া স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঘাস খেতে পারে। শবাখের মতে, নেকড়ে কামড় দিলে কাঁটাগুলো তার মুখে তীব্র ব্যথা সৃষ্টি করবে। তিনি অস্ট্রিয়ান সাংবাদিকদের বলেন, 'নেকড়ে খুবই বুদ্ধিমান প্রাণী। একবার ব্যথা পেলে দ্বিতীয়বার আর ওই ভেড়াকে কামড়ানোর সাহস পাবে না।'

খামারিদের নেতিবাচক প্রতিক্রিয়া

তবে সাধারণ মানুষ ও খামারিদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসছে। অনেকেই বর্মটিকে ব্যয়বহুল ও অবাস্তব বলছেন এবং এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্রায় ১ হাজার ভেড়ার মালিক রেনে ক্রুগার এই উদ্ভাবনকে 'অবাস্তব' ও ভেড়ার জন্য 'ক্ষতিকর' বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেন, 'ভেড়ার পশম সময়ের সঙ্গে জালের সঙ্গে পেঁচিয়ে যেতে পারে। নেকড়ে কৌশল বদলে পা বা মাথায় আক্রমণ করতে পারে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অর্থনৈতিক ও ব্যবহারিক চ্যালেঞ্জ

লোয়ার স্যাক্সনির অ্যাসোসিয়েশন ফর অ্যাগ্রিকালচারাল কালটিভেশনের জিনা স্ট্র্যাম্পে জানান, শত শত ভেড়াকে এই প্লাস্টিক বর্ম পরানো অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয়। তবে শবাখ সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, 'মানুষ কেবল ছবি দেখে রায় দিচ্ছে, কেউ এটি ব্যবহার করে দেখছে না।' বর্মটির বাস্তব পরীক্ষা এখনও হয়নি, তবে শবাখ দাবি করেন, একটি ভেড়া কয়েক দিন ধরে কোনো সমস্যা ছাড়াই এটি পরে স্বাভাবিকভাবে চলাফেরা ও খাওয়া-দাওয়া করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

অস্ট্রিয়ায় বিতর্ক বাড়ায় শবাখ অন্য কোথাও এই বর্ম পরীক্ষার সুযোগ খুঁজছেন। তিনি আশা করছেন, বাস্তব পরীক্ষার মাধ্যমে বর্মটির কার্যকারিতা প্রমাণ করতে পারবেন।