রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টিতে অফিসগামীদের চরম ভোগান্তি
রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই ঝরছে বৃষ্টি। জলাবদ্ধতা, যানজট আর অনিয়মিত গণপরিবহনের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও।

আবহাওয়ার পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাস

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে।