চা-বাগানের পথের ধারে দাঁড়িয়ে থাকা চাম কাঁঠালের গাছটি গ্রীষ্মের নীরব সৌন্দর্য হয়ে ধরা দিয়েছে। টিলার সবুজের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাম কাঁঠালের গাছ। গাছের কাণ্ডজুড়ে ঝুলে আছে চাম কাঁঠাল। গাছের সবুজ পাতার ফাঁকে চাম কাঁঠালের উঁকি। সবুজ পাতার ঘন ছায়ায় প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে চাম কাঁঠালগাছের স্নিগ্ধতা। সবুজ পাতার ঘন ছায়ায় প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধতা। পাতার ফাঁক গলে দেখা মিলছে একজোড়া সবুজ কাঁঠালের, চা-বাগানের নির্জনতায় ভিন্ন এক দৃশ্য। লতা-পাতা–গুল্মে জড়িয়ে থাকা চাম কাঁঠালের গাছটি যেন টিলার প্রকৃতিরই অংশ হয়ে দাঁড়িয়ে আছে।


