রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন চালু, বিক্রেতাদের জন্য নগদ পুরস্কার
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন, বিক্রেতাদের নগদ পুরস্কার

দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড সম্প্রতি বিক্রেতাদের জন্য ‘ডাবল লাখপতি’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটির প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিমার্ক এইচবি লিমিটেড এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় রিমার্কের সারা দেশের তালিকাভুক্ত রিটেইলার বা খুচরা বিক্রেতারা ন্যূনতম ২ হাজার টাকার পণ্য কিনলেই প্রতিবার সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উপহার জেতার সুযোগ পাবেন। এ ছাড়া তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ ও টিভিসহ অনেক উপহার পাওয়ার সুযোগ রয়েছে।

রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল আলম বলেন, ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে রিমার্ক সব সময় নিজের সাফল্য হিসেবে বিবেচনা করে। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন বিক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের একটি উদ্যোগ। তিনি বলেন, রিমার্কের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিক্রেতারা যেন তাঁদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার পান, সেটিই এই উদ্যোগের লক্ষ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে রিমার্ক নিজস্ব অত্যাধুনিক কারখানায় উন্নত প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে পণ্য উৎপাদন করে। এখন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতে রিমার্কের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে। ২০২৫ সালে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করেছে রিমার্ক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যবসায়ী ও বিক্রেতাদের অবদান গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইন তাঁদের নতুন অনুপ্রেরণা জোগাবে এবং বাজারে রিমার্কের উপস্থিতি আরও শক্তিশালী করবে। তিনি বলেন, ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও মূল্যবান উপহার ক্যাম্পেইনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।