মেহজাবীন-মালাইকার পার্টি লুক: মিলেনিয়াল-জেনজির ফ্যাশন টেক্কা
মেহজাবীন-মালাইকার পার্টি লুক: মিলেনিয়াল-জেনজির ফ্যাশন

লুকমিলেনিয়াল-জেনজি দুই বোন সবাইকে টেক্কা দিচ্ছেন দেশি-বিদেশি পার্টি লুকেশেয়ার করুনফলো করুনপার্টি লুকের ইন্সপিরেশন নিতে আমরা প্রায়ই সেলিব্রিটি ফ্যাশনের দিকে নজর দিই। সেদিক দিয়ে এই দুই বোনের ইন্সটাগ্রামে ঢুঁ মারা সার্থক হয় সবসময়। এক বোন মিলেনিয়াল, আরেকজন জেনজি। এই জনপ্রিয় ও নবীন অভিনেত্রী দুজনের দেশি-বিদেশি পার্টি লুক টেক্কা দিচ্ছে বাকি সবাইকে। মেহজাবীন আর মালাইকা চৌধুরীর সাম্প্রতিক কিছু পার্টি লুকের আদ্যোপান্ত দেখে আসি চলুন।

মেহজাবীনের পার্পল শিয়ার শাড়ি

মেহজাবীনের পার্পল শিয়ার ফেব্রিকের শাড়িতে অ্যান্টিক বর্ডার। হাতে ম্যাচিং ব্রঞ্জ ব্যাগ। হাই নেক আভিজাত্যপূর্ণ ডিজাইনের ব্লাউজের পেছনে বোটাম। গয়নার মাঝে নজরকাড়ছে খোঁপার মান্ডালা ক্লিপ।

মালাইকার পিচ লেহেঙ্গা

পেল পিচ লেহেঙ্গায় মোহনীয় মালাইকা চৌধুরী। সঙ্গে ম্যাচিং ক্লাচ। ন্যুড মেকওভার আর সফট ওয়েভসে নজর কাড়ছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেহজাবীনের ফিউশনওয়্যার

কারুকাজ করা স্লিভলেস কালো ফিউশনওয়্যারে মেহজাবীন। সঙ্গে ম্যাচিং ফেদার ক্লাচ। চূড়া খোঁপার সঙ্গে কিছু স্ট্র্যান্ডস বের করে রাখা চুলে।

মালাইকার ঝলমলে পাত্তির কাজ

ঝলমলে পাত্তির কাজ করা ক্রপড টপ, শারারা প্যান্ট আর ওপরে ম্যাচিং কালো শ্রাগে মালাইকা। হালকা মেকওভার আর খোলা চুলে চার্ম ছড়াচ্ছেন তিনি।

মেহজাবীনের ধূসর কাফতান

ধূসর ফিউশন কাফতানে মেহজাবীন। সঙ্গে ম্যাচিং মিররওইয়ার্কের ক্লাচ আর নজরকাড়া চোকার। পার্টি লুকে বাড়তি আবেদন যোগ করেছে নজরকাড়া হেয়ার জুয়েলারি।

মালাইকার বডি কন ড্রেস

বডি কন, অফ দ্য শোল্ডার র‍্যাপড নেকলাইনের কালো ড্রেসে মালাইকা। ম্যাচিং ক্লাচ আর হালকা পাফ করা ফ্রিঞ্জে দারুণ লাগছে তাঁকে।

ছবি: ইন্সটাগ্রাম

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ