খেলার ছলে আর্থিক শিক্ষা: সঞ্চয় ও বাজেটে সচেতন করছে নতুন প্রজন্ম
খেলার ছলে আর্থিক শিক্ষা: সঞ্চয় ও বাজেটে সচেতন করছে নতুন প্রজন্ম

সুপারমার্কেটে গিয়ে টেক্সাসের অস্টিন শহরের সাইবার নিরাপত্তা পেশাদার জেমি কোরাম তার ১০ বছর বয়সী মেয়ের জন্য প্রথমে দুই মিনিটের একটি টাইমার সেট করেন চারপাশ ঘুরে দেখার জন্য। এরপর আবার ১০ মিনিটের টাইমার দিয়ে মেয়েকে বাজেট এবং কর বা ট্যাক্সের হিসাব মাথায় রেখে যেকোনো একটি জিনিস কেনার সুযোগ দেন। সন্তানদের মধ্যে সঞ্চয় ও বাজেটের প্রতি আগ্রহ তৈরি করতে এভাবেই নানা খেলার ছলে আর্থিক শিক্ষা দিচ্ছেন এই দম্পতি। জেমির লক্ষ্য, শিশুরা যেন বড় হয়ে টাকা-পয়সা নিয়ে কোনও হীনম্মন্যতায় না ভোগে।

অভিভাবকদের আগ্রহ ও ডিজিটাল টুলস

অনেকে নিজেরা আর্থিক বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী না হলেও বর্তমান প্রজন্মের অভিভাবকেরা তাদের সন্তানদের একটি সুস্থ আর্থিক ভবিষ্যৎ দিতে বেশ আগ্রহী। ফ্যামিলি পার্সোনাল ফাইন্যান্স অ্যাপ গ্রিনলাইট-এর শিক্ষা বিষয়ক পরিচালক জেনিফার সিটজ জানান, বেশির ভাগ অভিভাবক নিজেরা অতটা দক্ষ না হলেও সন্তানদের আরও ভালো শেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকাল শিশুদের জন্য অভিভাবকের নজরদারিতে ব্যবহার উপযোগী ডেবিট কার্ড এবং গেমসের মাধ্যমে টাকা-পয়সা চেনার নানা অ্যাপ যেমন একর্নস আর্লি, গ্রিনলাইট ও বিজি কিড এই কাজকে সহজ করে তুলেছে।

ব্যক্তিগত উদাহরণ ও বিশেষজ্ঞ পরামর্শ

নার্স থেকে ফাইন্যান্স কনটেন্ট ক্রিয়েটর হওয়া নাসিমা ম্যাকএলরয়ও নিজের ঋণ শোধ করার অভিজ্ঞতা থেকে শিখে এখন অন্য মায়েদের সচেতন করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সন্তানদের অর্থনৈতিকভাবে সচেতন করতে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। ওয়ার্কমানি’র প্রতিষ্ঠাতা ক্যারি জয় গ্রাইমস বলেন, সন্তানদের সামনেই ঘর-গৃহস্থালির বাজেট নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত। কেনাকাটা বা পোশাক কেনার সময় কোনো জিনিস সত্যিই ‘প্রয়োজন’ নাকি কেবলই ‘বিলাসিতা’, তা নিয়ে প্রশ্ন করা যেতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছোটবেলা থেকে টাকা জমানোর অভ্যাস

কিডভেস্টরস-এর সিইও কোর্টনি পেটওয়ে মনে করেন, সন্তানদের অল্প কিছু টাকা দিয়ে তা নিজের পছন্দে খরচ করতে দেওয়া উচিত। এতে তারা ছোটবেলা থেকেই কোনও জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরে টাকা জমানো শিখবে। সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণে ঘরে ছোট ছোট কাচের জার ব্যবহার করা যেতে পারে। সঞ্চয়, বিনিয়োগ এবং দানের জন্য আলাদা আলাদা বয়াম রাখলে শিশুরা টাকা জমে চোখভরে দেখতে পায় এবং উৎসাহিত হয়। এ ছাড়া সন্তান কোনও ভুল জায়গায় খরচ করলে অভিভাবকের অতিরিক্ত রেগে যাওয়া ঠিক নয়।

ভুল থেকে শেখার গুরুত্ব

কনজিউমার ফাইন্যান্স বিশেষজ্ঞ ববি রেবেল বলেন, শিশুরা ভুল খরচ করলে প্রতিবারই যদি আপনি তাদের বাঁচিয়ে দেন, তবে তারা কখনোই টাকা ব্যবস্থাপনা শিখবে না। তাই রেগে না গিয়ে তাদের ভুল থেকে শেখার এবং আবেগ নিয়ন্ত্রণ করার সুযোগ দেওয়া উচিত।

সূত্র: এপি