কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রামে নালার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার নালা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় ও শিক্ষার্থী পরিচিতি

নিহতরা হলো- ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুশি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আরশী (৮)। তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকালে একসঙ্গে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর লাশ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশি ব্যবস্থা

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ