বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের ছয়টি ক্যাটাগরির পদের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ৯ মে ২০২৬ তারিখে ঢাকার তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১:৩০টা পর্যন্ত।
পদের নাম ও পরীক্ষাকেন্দ্র
অফিস সহায়ক: তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোড, ঢাকা-১২১৫।
নিরাপত্তাপ্রহরী/টার্মিনাল গার্ড: মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা), সেকশন-১১, পল্লবী, ঢাকা-১২১৬।
মালী, নাইট গার্ড, স্টোর হেলপার ও ডুবুরি: পল্লবী সরকারি কলেজ, পল্লবী, ঢাকা-১২১৬।
প্রবেশপত্র ডাউনলোড
প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ User ID ও Password ব্যবহার করে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে লিখিত পরীক্ষার পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।



