এনআরবিসি ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘লিটিগেশন কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে গত ১৩ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ৩১ মে পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এনআরবিসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি। চাকরির ধরন: বেসরকারি চাকরি। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৩ মে ২০২৬। পদের নাম: লিটিগেশন কোঅর্ডিনেটর। পদসংখ্যা: নির্ধারিত নয়। আবেদন শুরুর তারিখ: ১৩ মে ২০২৬। আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৬। আবেদনের মাধ্যম: অনলাইন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের এলএল.বি. (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থাকতে হবে। অভিজ্ঞতা: ৬ থেকে ১০ বছর। চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। কর্মস্থল: ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষ। অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬।



