অদেখা স্পর্শের কবিতায় পৃষ্ঠার ওলট-পালট
অদেখা স্পর্শের কবিতায় পৃষ্ঠার ওলট-পালট

গ্রাফিকস: প্রথম আলো

একই কাগজের দুইটি পৃষ্ঠা

পিঠোপিঠি লেগে আছে, ধরা-ছোঁয়া-হীন না দেখা তবুও খুব যেন কাছাকাছি। শ্বসনেও সেই উদ্দীপনার উত্তাপে ঘনীভূত বিপরীত থেকে পড়শি যদি কখনো আমায় ছুঁতো!

পথনির্দেশ ও আড়াল

নিচে লেখা আছে পথনির্দেশ— ওপারেই তাকে পাব। এটুকু আড়াল মুছে দিতে তবে পৃষ্ঠা কি ওল্টাব? দেখেছি উল্টে পাল্টে তবুও একই সে বাস্তবতা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নীরবতার ভার

এপারের সাদা জানে না ওপারে লেখা কোন নীরবতা। জানা-অজানার ভার সয়ে সয়ে পিঠে রেখে তাঁর পিঠ। একটা জীবন কাটাব আমরা অভাবিত, আশাতীত।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। কবিতা থেকে আরও পড়ুন: কবিতা-অন্য আলো, শিল্প ও সাহিত্য, কবিতা, সাহিত্য, অন্য আলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ