সিরি আ শিরোপা নিশ্চিত ইন্টারের, পার্মাকে ২-০ গোলে হারিয়ে ২১তম শিরোপা
সিরি আ শিরোপা নিশ্চিত ইন্টারের, পার্মাকে ২-০ হারিয়ে ২১তম শিরোপা

এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শিরোপা। সমীকরণ ছিল বেশ সহজ। তাই উৎসবের প্রস্তুতি নিয়েই পার্মার বিপক্ষে মাঠে নামে ইন্টার মিলান। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। সিরি ‘আ’তে এটি তাদের ২১তম শিরোপা।

ম্যাচের বিবরণ

রোববার (৩ মে) ঘরের মাঠ সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে বিরতির ঠিক আগে আড়াআড়ি শটে পার্মা গোলকিপার জিওন সুজুকির নাগালের বাইরে দিয়ে জাল কাঁপান মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান আরেকটি গোল যোগ করে দলের জয় নিশ্চিত করেন।

শিরোপার সমীকরণ

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার। পরের তিন ম্যাচ ইন্টার হারলেও এবং নাপোলি জিতলেও শীর্ষে কোনো নড়চড় হবে না। সিরি ‘আ’তে সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। এরপরই ইন্টার, ১৯ শিরোপা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এসি মিলান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উৎসবের আমেজ

শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো স্টেডিয়াম থেকে পুরো মিলান শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। সমর্থকরা রাস্তায় নেমে আনন্দ উদযাপন করে।

অধিনায়কের প্রতিক্রিয়া

চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্টারের অধিনায়ক লাওতারো মার্টিনেজ বলেন, ‘আজ আমরা সবাই আনন্দিত। তবে এই সাফল্যের পেছনের কঠোর পরিশ্রম ভুলে গেলে চলবে না। কারণ গত মৌসুমের শেষটা ছিল খুবই কঠিন। আমরা যেসব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারতাম, সবগুলোতেই হতাশ হতে হয়েছিল। এরপর আবার নতুন করে শুরু করাটা সহজ ছিল না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ