পুরুষের জন্য যেসব নারীর পর্দা নেই: মাহরামদের তালিকা
পুরুষের জন্য যেসব নারীর পর্দা নেই: মাহরাম তালিকা

ইসলাম মানুষের পারিবারিক, সামাজিক ও নৈতিক জীবনকে পবিত্র ও সুশৃঙ্খল রাখার জন্য পর্দার বিধান দিয়েছে। পর্দা কেবল পোশাকের বিষয় নয়; এটি দৃষ্টিভঙ্গি, আচরণ ও সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। শরিয়তে কিছু নারীকে পুরুষের জন্য ‘মাহরাম’ ঘোষণা করা হয়েছে—অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ চিরতরে হারাম। এসব মাহরাম নারীর সঙ্গে স্বাভাবিক দেখা-সাক্ষাৎ ও পারিবারিক মেলামেশা বৈধ, এবং তাদের সঙ্গে সাধারণ পর্দার বিধান প্রযোজ্য হয় না।

মাহরাম নারীদের তালিকা

অন্যদিকে মাহরাম নন এমন আত্মীয়া বা অনাত্মীয়া নারীদের সঙ্গে পর্দা রক্ষা করা প্রত্যেক মুসলিম পুরুষের জন্য আবশ্যক। নিচে শরিয়তসম্মত সেই মাহরাম নারীদের তালিকা তুলে ধরা হলো—

১. ঊর্ধ্বতন নারী আত্মীয়

মা, দাদী, নানী, দাদী ও নানীর মা এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. অধস্তন নারী সন্তান

মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যাসন্তানরা।

৩. বোন

সহোদরা, বৈপিত্রেয় ও বৈমাত্রেয়—সকল বোন এর অন্তর্ভুক্ত।

৪. ভাই ও বোনের কন্যাসন্তান

ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের মেয়ে ও তাদের অধস্তনরা। এবং বোনের মেয়ে, বোনের মেয়ের মেয়ে ও তাদের অধস্তনরা। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই ও বোনের মেয়েও এর অন্তর্ভুক্ত)

৫. ফুফু

বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ফুফুও এর অন্তর্ভুক্ত।

৬. খালা

বৈপিত্রেয় ও বৈমাত্রেয় খালাও এর অন্তর্ভুক্ত।

৭. সৎ মা ও দুধ পিতার স্ত্রী

সৎ মা এবং দুধ পিতার স্ত্রী।

৮. পুত্রবধূ ও অধস্তন সন্তানের স্ত্রী

আপন ছেলে ও দুধ সম্পর্কের ছেলের স্ত্রী, নাতির স্ত্রী এবং অধস্তন সন্তানের স্ত্রীরা।

৯. দুধ সম্পর্কের ঊর্ধ্বতন নারী

দুধ মা, দুধ নানী, দুধ দাদী এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

১০. দুধ সম্পর্কের বোন ও ভাতিজি-ভাগ্নি

দুধ বোন, দুধ ভাইয়ের মেয়ে, দুধ বোনের মেয়ে।

১১. দুধ সম্পর্কের অধস্তন কন্যাসন্তান

দুধ সম্পর্কের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যাসন্তানেরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১২. দুধ পিতার বোন

দুধ পিতার বোন।

১৩. শ্বশুরালয়ের মাহরাম নারী

শাশুড়ি (স্ত্রীর আপন মা), দাদী শাশুড়ি, নানী শাশুড়ি এবং তাদের ঊর্ধ্বতন নারীরা। এছাড়াও স্ত্রীর দুধ মা, দুধ দাদী এবং দুধ নানী।

১৪. স্ত্রীর পূর্বের ঘরের কন্যাসন্তান

স্ত্রীর অন্য ঘরের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তনরা।

যাদের সাথে পর্দা করা জরুরি

উপরোক্ত নারী আত্মীয়াগণ ছাড়া অন্য সকল নারী আত্মীয়া ও অনাত্মীয়ার সঙ্গে পর্দা করা আবশ্যক। যেমন— চাচী, মামী, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ভাতিজার স্ত্রী, ভাগিনার স্ত্রী, ভাবী, শালিকা ইত্যাদি।

সূত্র: সুরা নিসা: আয়াত ২৩; বুখারি ২৬৪৫; মুসতাদরাকে হাকিম ৩২৪৩; কিতাবুল আছল ৪/৩৫৭-৩৬০; আহকামুল কুরআন, জাসসাস ২/১৩২, ১২৯; মাআরিফুল কুরআন ২/৩৫৮; আননুতাফ ফিল ফাতাওয়া ১৬৩; ফাতওয়া খানিয়া ১/৩৬০; বাদায়েউস সানায়ে ২/৫৩০; আলমুহিতুল বুরহানি ৪/১০৬; আলবাহরুর রায়েক ৩/৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩; রদ্দুল মুহতার ৩/২৮।