ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যুতেও ইরান কারও সঙ্গে আলোচনা করবে না।
হরমুজ প্রণালি ও ইরানের অবস্থান
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে জানা গেছে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ী প্রতিপক্ষকে সতর্ক করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবারও এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা
রেজায়ীর মতে, ইরানি মডেল অনুযায়ী, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করবে অঞ্চলের দেশগুলো নিজেরাই এবং বিদেশি বাহিনী, তা আমেরিকান হোক বা ইউরোপীয়, মধ্যপ্রাচ্য ত্যাগ করা উচিত।
সামরিক সতর্কতা
এর আগে মোহসেন রেজায়ী বলেছিলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে।



