আগামীকাল থেকে বৃষ্টি কমে বাড়বে গরম, বলছে আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে বিক্ষিপ্ত বৃষ্টি কমে গরম বাড়তে পারে। আজ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা অন্তত চার দিন চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


