ঈদের চতুর্থ দিনে ছোটপর্দায় আজকের নাটক ও টেলিফিল্মের সময়সূচি
ঈদের চতুর্থ দিনে ছোটপর্দায় আজকের নাটকের সময়সূচি

ঈদের আনন্দ যেন থামছেই না। দীর্ঘ ছুটিতে ছোটপর্দার আয়োজন যেন বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন নতুন নাটক আর টেলিফিল্ম ঈদকে উপভোগ্য করে তুলেছে। তারকাদের নানা ঢঙে উপস্থিতি দর্শকদের মাতিয়ে রেখেছে। আজ রোববার (৩১ মে) ঈদের চতুর্থ দিনেও থাকছে হাসির গল্প, পারিবারিক টানাপোড়েন, প্রেম আর ভালোবাসার বিনোদন। চলুন জেনে নেওয়া যাক—

চ্যানেল আই

আজ চ্যানেল আইয়ে দুপুর আড়াইটায় থাকছে টেলিফিল্ম ‘দুটি মন’। অভিনয়ে আছেন আরশ খান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। বিকাল সাড়ে ৪টায় টেলিফিল্ম ‘পাল্লু বিল্লুর বিয়ে’। অভিনয়ে আছেন জোভান, কেয়া পায়েল প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আছে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেনের ‘কিশোরগঞ্জের কিশোর দল’

সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘নোটবুক’। অভিনয়ে আছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মীমাংসা’। অভিনয়ে আছেন নিলয়, হিমি প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এটিএন বাংলা

আজ এটিএন বাংলায় দুপুর ১টা ২৫ মিনিটে দলীয় সংগীতানুষ্ঠান ‘আমরা সবাই রাজা’। বিকাল ৫টা ৫০ মিনিটে দেখতে পাবেন বিশেষ নাটক ‘ম্যাংগো ড্যান্স ক্লাব’। অভিনয়ে আছেন শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৪’। অভিনয়ে আছেন মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ প্রমুখ।

রাত ৮টা ৫০ মিনিটে দেখতে পাবেন বিশেষ নাটক ‘বিয়ের কোনো বয়স নেই’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ। রাত ১১টায় টেলিফিল্ম ‘শয়তানের কাঠি’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাভিশন

আজ বাংলাভিশনে দুপুর ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘ডার্লিং হারবার’। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। বিকাল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান প্রমুখ। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেখতে পাবেন বিশেষ নাটক ‘প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’। অভিনয়ে আছেন আরশ খান, জিম প্রমুখ। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে দেখতে পাবেন বিশেষ নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। অভিনয়ে আছেন মুশফিক আর ফারহান, স্পর্শিয়া প্রমুখ।

রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘জামাই বউ স্টুডেন্ট’। অভিনয়ে আছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ।