শিল্পকলায় ইলেকট্রনিক মিউজিক কর্মশালা ও পরিবেশনা
শিল্পকলায় ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও পরিবেশনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘নতুন শব্দ: ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা’ শীর্ষক একটি বিশেষ আয়োজন, যা আধুনিক নগরজীবনের শব্দ, প্রযুক্তি ও সৃজনশীলতার মেলবন্ধন ঘটাবে। আজ শনিবার জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কর্মশালার বিস্তারিত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, দিনব্যাপী আয়োজনের প্রথম পর্ব হিসেবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা ইলেকট্রনিক সংগীতের মৌলিক ধারণা, সাউন্ড ডিজাইন, বিট-মেকিং, লাইভ সেটআপ, সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারের প্রাথমিক কৌশল শেখার সুযোগ পাবেন।

তরুণ ও উদীয়মান সংগীতশিল্পী, সাউন্ড আর্টিস্ট এবং সংগীতে আগ্রহী নতুন প্রজন্মের জন্য এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন শাদওয়ান চৌধুরী, নাজমুস সাকিব ও হাসিব মাহমুদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাইভ পরিবেশনা

দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টায় থাকছে ইলেকট্রনিক সংগীতের লাইভ পরিবেশনা। এতে অংশ নেবেন দেশের সমকালীন ইলেকট্রনিক মিউজিক চর্চায় সক্রিয় শিল্পী ও সাউন্ড আর্টিস্টরা।

বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ এবং প্রযোজনা বিভাগ। সহযোগিতায় থাকছে ইলেকট্রনিক সংগীতশিল্পীদের সংগঠন ‘ব্রেকফাস্ট ক্লাব’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ