জোহাদের কণ্ঠে মিরপুরে বাংলাদেশের জাতীয় সংগীত
জোহাদের কণ্ঠে মিরপুরে জাতীয় সংগীত

আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টসের পর ম্যাচ শুরুর আগে নিয়ম অনুযায়ী বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো হয় সাউন্ড সিস্টেমে, আর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় লাইভ পারফরম্যান্সে। মাঠে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী।

জোহাদের অনুভূতি

আয়োজন শেষে জোহাদের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। এর সঙ্গে যখন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আসে, সেই অনুভূতি এখনো পুরোটা বুঝে উঠতে পারছি না। এখনো গায়ে কাঁটা দিচ্ছে।’

প্রস্তাব ও প্রস্তুতি

বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবালের কাছ থেকে প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়েছিলেন জোহাদ। বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে তিনি কিছুটা নার্ভাসও হয়ে পড়েন। তিনি বলেন, ‘তামিম ভাই যখন ফোনে বললেন, প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরে আমার ব্যান্ডের গিটারিস্টের সঙ্গে কথা বলি—কী করা যায়। শেষ পর্যন্ত দুজনের সিদ্ধান্তেই আজকের এই পরিবেশনা।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রিকেটারদের প্রতিক্রিয়া

জাতীয় সংগীত পরিবেশনের পর ক্রিকেটারদের সঙ্গেও কথা হয়েছে জোহাদের। তিনি বলেন, ‘নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ এগিয়ে এসে প্রশংসা করেছেন। তাঁরা নেমেসিসের গান নিয়মিত শোনেন, এটা জেনে ভালো লেগেছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ