ঐশীর নতুন গান ‘নোয়াখাইল্যা মাইয়া’র মিউজিক ভিডিও প্রকাশ
ঐশীর ‘নোয়াখাইল্যা মাইয়া’ গানের মিউজিক ভিডিও প্রকাশ

নিজের শেকড়, নিজের ভাষা আর সমসাময়িক সাউন্ড—এই তিনের মিশেলে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ঐশী। নোয়াখালীর মেয়ে হওয়ায় অনেকদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় একটি গান করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘নোয়াখাইল্যা মাইয়া’।

গান তৈরির পেছনের গল্প

ঐশী জানান, গানটি একেবারেই হুট করে তৈরি হয়ে যায়। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসেই লিখে ফেলেন গানটির কথা। পরে সেখানেই সুরও করেন। তার ভাষায়, “সেদিন যেভাবে টিউন করেছিলাম, ঠিক সেভাবেই গানটি করা হয়েছে। পরবর্তীতে ফাইনাল রেকর্ডিংয়ে আর কোনো কারেকশনের প্রয়োজন হয়নি।”

গানের সঙ্গে যুক্তরা

‘নোয়াখাইল্যা মাইয়া’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। মিউজিক প্রোডাকশন করেছেন বিট বাবা। র‌্যাপে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিট দ্য প্রেস অনুষ্ঠান

গানটি প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’। সেখানে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী, নাদিয়া ডোরা ও জুয়েল মোর্শেদসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।

গানের ধরণ ও প্রতিক্রিয়া

গানটির কয়েক সেকেন্ডের প্রমো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাও তৈরি হয়। অনেকেই এটিকে বলিউড ধাঁচের গান বলে মন্তব্য করেন। এ বিষয়ে ঐশী বলেন, “গানের কথাগুলো আঞ্চলিক, টিউন হিপহপ ও পপ ঘরানার, আর মিউজিকে রয়েছে অ্যাফ্রো ও নানা ধরনের ফিউশন।”

তিনি আরও বলেন, “আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তাই নিজের আঞ্চলিক ভাষায় গান করা আমার জন্য বাড়তি আবেগের। সেই সঙ্গে গানটি নিজেই এক্সিকিউট করতে পারাটা ভীষণ আনন্দের। আমি সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ