স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সদ্য প্রবর্তিত ‘অপোষিণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, উপদেষ্টা ড. মাহদি আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’ এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই সিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।
পুরস্কারের বিবরণ
নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনকর্পোরেটেড সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিতে এই পুরস্কার প্রবর্তন করেছে। প্রতি বছর দেশের জন্য অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারে ভূষিত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



