হরর সিনেমা ‘অবসেশন’ ওটিটিতে: অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে আনরেটেড সংস্করণ
হরর সিনেমা ‘অবসেশন’ ওটিটিতে: অ্যাপল টিভি প্লাসে

মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটের হরর সিনেমা ‘অবসেশন’ বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন ডলার আয় করেছে। আজ মঙ্গলবার থেকে সিনেমাটি দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে। প্রেক্ষাগৃহে মুক্তির সময় সেন্সর বোর্ডের রেটিংয়ের কারণে কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। নির্মাতাদের দাবি, আনরেটেড সংস্করণে সেই কাটা অংশগুলো যুক্ত করা হয়েছে, যা দর্শকদের আরও দীর্ঘ, সহিংস এবং পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দেবে।

পরিচালকের পটভূমি ও সাফল্য

‘অবসেশন’ পরিচালনা করেছেন ক্যারি বারকার। হলিউডে তাঁর আগে তেমন পরিচিতি ছিল না; বরং তিনি ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্যই বেশি পরিচিত ছিলেন। এর আগে তিনি ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের ফাউন্ড-ফুটেজ ছবি নির্মাণ করেছিলেন, যা তিনি ইউটিউবে বিনা মূল্যে প্রকাশ করেছিলেন। ‘অবসেশন’ সিনেমা দিয়ে তাঁর ক্যারিয়ারের গতিপথ পুরোপুরি বদলে গেছে।

সিনেমার গল্প

‘অবসেশন’-এর কেন্দ্রীয় চরিত্র বিয়ার, একটি মিউজিক স্টোরের একাকী কর্মচারী। সে বন্ধু নিকির প্রেমে পড়ে। কিন্তু বাস্তবে সেই ভালোবাসা না পেয়ে এক রহস্যময় অতিপ্রাকৃত খেলনার সাহায্যে নিকিকে নিজের প্রেমে পড়ানোর চেষ্টা করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি ভয়ংকর দিকে মোড় নেয়। নিকি ব্যক্তিত্ব হারাতে শুরু করে, আর ভালোবাসার আকাঙ্ক্ষা পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। ভালোবাসা, আসক্তি এবং নিয়ন্ত্রণের বিপজ্জনক দিককে কেন্দ্র করে তৈরি এই মনস্তাত্ত্বিক হরর দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনেতা ও বক্স অফিস সাফল্য

সিনেমাটিতে অভিনয় করেছেন ইন্দে নাভারেত্তি ও মাইকেল জনস্টন। ১৫ মে যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে একের পর এক চমক দেখাতে শুরু করে। মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি এখন পর্যন্ত ৩৪৪ মিলিয়ন ডলার আয় করেছে, যা বাজেটের তুলনায় ৩৪৪ গুণ বেশি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ