কোটি রুপির ফ্ল্যাট বেচে ভাড়া বাসায় প্রীতি জিনতা
কোটি রুপির ফ্ল্যাট বেচে ভাড়া বাসায় প্রীতি

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ভারত আসা-যাওয়ার মধ্যে বসবাস করে আসছেন। বর্তমানে তিনি তার নতুন প্রকল্প ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত রয়েছেন। তবে এবার তিনি নতুন কোনো সিনেমা নয়, বরং তার নতুন বাসা নিয়ে আলোচনায় এসেছেন।

পালি হিলে নতুন ভাড়া বাসা

প্রীতি জিনতা মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এর জন্য প্রতি মাসে তাকে ছয় লাখ রুপি ভাড়া দিতে হবে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বান্দ্রা পশ্চিমের ‘আর্ট ভেদা’ ভবনে প্রায় ১৫০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট দুই বছরের জন্য ভাড়া নিয়েছেন তিনি। চুক্তিটি কার্যকর হয়েছে গত ২৭ মে থেকে। বাসাটির সঙ্গে রয়েছে পার্কিং সুবিধাও।

ফ্ল্যাট বিক্রির ঘটনা

মজার বিষয় হচ্ছে, কয়েক মাস আগেই পালি হিলের একটি ফ্ল্যাট প্রায় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন এই অভিনেত্রী। এর আগে ২০২৩ সালে একই এলাকায় ১৭ কোটিরও বেশি রুপিতে একটি আবাসিক ফ্ল্যাট কিনেছিলেন তিনি। সম্পত্তি পুনর্গঠনের আওতায় পাওয়া সেই অ্যাপার্টমেন্ট বিক্রির খবরও বেশ আলোচনায় এসেছিল। ফলে পালি হিলে তার সম্পত্তি কেনাবেচা নিয়ে বলিউড মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ