আজ মরক্কো-কানাডা হাই ভোল্টেজ ম্যাচ। মরোক্কান-কানাডিয়ান বেলি ড্যান্সার নোরা ফাতেহির জন্য এটি এক উভয় সংকটের মুহূর্ত। একদিকে জন্মসূত্রে তিনি মরোক্কান, অন্যদিকে কানাডার নাগরিক। দুই দেশের সংস্কৃতি ও ফুটবল দলের প্রতিই তার অপরিসীম ভালোবাসা।
বিশ্বকাপ উদ্বোধনে ‘সির সির’ গান
এবার বিশ্বকাপ মাতানো ‘সির সির’ গান দিয়ে কানাডা অঞ্চলের উদ্বোধন করেছেন এই ডিভা। এই ধ্বনিটি মূলত মরোক্কান ফুটবল চ্যান্ট। অন্যদিকে কানাডার জার্সি গায়েও দেখা যায় একজন গুড সিটিজেন হিসেবে কানাডার জন্য চিয়ার করতে। তবে আজ আসলেই পরিস্থিতি কঠিন নোরা ফাতেহির জন্য।
স্টেডিয়াম লুকের গ্যালারি
চলুন আমরা বরং তাঁর আকর্ষণ ছড়ানো যত স্টেডিয়াম লুক দেখে আসি।
১/৮: মরোক্কান ক্রপড জার্সির সঙ্গে মরোক্কান পতাকা ফ্লন্ট করছেন নোরা।
২/৮: এখানে ক্রপ লেংথের কানাডা জার্সি পরলেও সঙ্গে আছে মরোক্কান জ্যাকেট।
৩/৮: কানাডা জার্সির সঙ্গে আনবাতন করা ফেডেড জিন্স আর বেলিবাটনের গয়নায় নোরা।
৪/৮: মরোক্কো জার্সির বর্ডারে সবুজ। আর প্যান্টেও ম্যাচিং সবুজ দেখা যাচ্ছে।
৫/৮: ফ্রন্ট জিপড ক্রপ লেংথের কানাডা জার্সিতে নোরা। কানাডা থিমের কাট আউট অনসম্বলে ‘সির সির’ পারফর্ম করছেন নোরা বিশ্বকাপের উদ্বোধনে।
৬/৮: মরক্কো জার্সির সঙ্গী হয়েছে প্লিটেড সাদা মিনি টেনিস স্কার্ট আর সাদা স্নিকার্স।
৭/৮: আঙুলে পয়েন্ট করে নিজের মরক্কো জার্সি দেখাচ্ছেন তিনি।
৮/৮: নখে দেখা যাচ্ছে মরক্কো থিমের নেইল আর্ট।
ছবি: ইন্সটাগ্রাম
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৭:৫৯
নোরা ফতেহী, গোল অ্যান্ড গ্ল্যাম ২০২৬, বিশ্বকাপ ফুটবল ২০২৬।



