মেসির জাদুতে উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল
মেসির জাদুতে উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল

প্রিন্ট: ১৭ জুন ২০২৬, ০৯:১৯ এএম বিনোদন

মেসির কী দারুণ গোল, উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৮ এএম

ফিফা বিশ্বকাপ ২০২৬ চলছে। কাঁপছে ফুটবলবিশ্ব। বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকরাও নিজ দলের সমর্থনে মেতে উঠেছেন। পিছিয়ে নেই বিনোদন জগতের তারকারাও। মাঠের ফুটবল উন্মাদনা গ্যালারি বা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদের মনেও। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল নিজ দলের সমর্থনে মেতে উঠেছেন। ফুটবলের প্রতি অভিনেত্রীর এই টান ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেয়া পায়েল অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও নিজ দলের সমর্থনে মনের ভাব প্রকাশ করতে ভোলেননি। তিনি লিওনেল মেসিকে ভালোবাসেন। আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটাচ্ছেন তিনি। নিজ দল আর্জেন্টিনার খেলা চলাকালীন সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনের কথা জানান দিয়েছেন এই অভিনেত্রী।

বিশ্বকাপে নিজ দল আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এনে দেন প্রথম সাফল্য।

বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞ নিয়ে তারকাদের মাঝেও চলছে টান টান উত্তেজনা। এর ব্যতিক্রম নন ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। প্রিয় তারকার এমন কীর্তিতে নিজেকে সামলাতে পারেননি তিনি। মেসির এই অনন্য জাদুতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন তিনি। লিওনেল মেসির একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে মেসির ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন— ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলা: গ্রুপ জে সকাল ১০টা অস্ট্রিয়া – জর্ডান, লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। অন্যান্য খেলা: বুধবার ১৭ জুন ২০২৬ [গ্রুপ কে] রাত ১১টা পর্তুগাল – ডিআর কঙ্গো, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র; বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ [গ্রুপ এল] রাত ২টা ইংল্যান্ড – ক্রোয়েশিয়া, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র।