বাটজার মতবিনিময় সভায় এভিয়েশন ও পর্যটন খাতে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর
বাটজার মতবিনিময় সভায় দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংগঠনিক কার্যক্রম গতিশীলকরণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি

এ সময় বাটজার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী।

আহ্বায়ক কমিটির সদস্য ও বিশেষ অতিথি

এ সময় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন— মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল টোয়েন্টিফোর), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব) এবং আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর)। অনুষ্ঠানে বাটজার স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা

তিনি দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে এ দুই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিলনমেলা ও নৈশভোজ

পরে সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।